Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর ২টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৬

রাজবাড়ী-১ আসনে জয়ী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনে জয়ী মো. হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) এবং রাজবাড়ী-২ আসন দুটিতে বিশাল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ভোট।

বিজ্ঞাপন

এছাড়া, রাজবাড়ী-১ আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫২৫ জন এবং না ভোট দিয়েছেন ৮৭ হাজার ২২৫ জন।

রাজবাড়ী-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলির প্রার্থী জামিল হিজাযী ৬৭ হাজার ২৯৯ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫টি এবং না ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজারটি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৬

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১

আরো

সম্পর্কিত খবর