Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এ বিজয়: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয়, বাংলাদেশের বিজয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্রদের এগিয়ে থাকার প্রেক্ষাপটে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামের ফসল। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি ইলিয়াস আলী, সুমনসহ দলীয় অসংখ্য নেতাকর্মী এবং সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন এক লাখ ৪১ হাজার ১৭ ভোট।

মির্জা ফখরুল বলেন, দায়িত্ব এখন আরও বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

একইসঙ্গে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ জানান তিনি।

অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

২ হাজার ভোটের ব্যবধানে নাহিদের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯

আরো

সম্পর্কিত খবর