Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একটি দল বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১২:২৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: একটি দল বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) সকালে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে রাজধানীর ভাটারা এলাকায় আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল সমাজে বিভাজন আনার চেষ্টা করছে, যা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি হিংসা ও বিদ্বেষ তৈরি করে। একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সকলের ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের সমাজ সবকিছুকে ধারণ করে। একদিকে ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে সনাতনী ধর্মকে, অন্যদিকে খ্রিস্ট ধর্ম যারা পালন করেন তারাও আছেন। আর বৌদ্ধ ধর্ম তো একসময় সমগ্র বাংলাদেশ জুড়েই ছিলো। সুতরাং, ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা হাজার হাজার বছর ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্মবিশ্বাস একান্তই ব্যক্তিগত বিষয়, এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসতে চাই না। আমরা দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সকলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে অনেকগুলো কাজ।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কিছু শক্তি আমাদের মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করে। এমনকি কোনো কোনো দল মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়। আমাদের উচিত নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বাড়ানো।

দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটের মধ্যেও সরকার গুরুত্ব দিয়ে বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বারবার বলছেন পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে। এরপরও দেখা যাচ্ছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে।

তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহায়তায় সরকার গঠন করেছে, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সত্যকে সামনে রেখেই আমরা সামনে এগিয়ে যাব।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর