Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান নতুন এক বাংলাদেশ উপহার দেবেন: খৈয়ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

রাজবাড়ী-১ আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে আজকে কাজে লাগানের জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন এক সকাল উপহার দিবে। নতুন এক বাংলাদেশ উপহার দিবে। এই কারণেই বাংলাদেশের মানুষ আমাদেরকে জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী শহরের সজ্জনকান্দা তার নিজ বাসভবনে বিজয় উপলক্ষ্যে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আলোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তা বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত হয়েছে। এখন বর্তমানে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছে যার কারণে আজকে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত প্রার্থীকে ভোট দিয়ে সরকার গঠন করবার সুযোগ দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি মনে করি এই বিজয় আমাদের ঐতিহ্য অনুযায়ী, আমাদের বাংলাদেশের মানুষের ঐতিহ্য অনুযায়ী, এই অঞ্চলের ঐতিহ্য এবং সংস্কৃতির অনুযায়ী, এই অঞ্চলের মানুষ আবার একটা প্রমাণ দিল যে বাংলাদেশ সকলকে নিয়ে একত্রে বসবাস করার জন্য একটা উপযেগী স্থান। এখানে কোনো বিভাজন, এখানে উগ্রধর্মীয় কোনো বিভাজন তৈরি করে বাংলাদেশের মানুষকে এখানে বিপথে নেওয়া যাবে না।’

প্রসঙ্গত, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপফুল) ৮ হাজার ৮৭ ভোট, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান (লাঙল) ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন।

এ ছাড়া রাজবাড়ী-১ আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১লাখ ৫৭ হাজার ৫২৫ জন এবং না ভোট দিয়েছেন ৮৭ হাজার ২২৫ জন।

বিজ্ঞাপন

জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর