Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর সার্কিট হাউজে নাহিদ ইসলামের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।

আরও পড়ুন-জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

উল্লেখ, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এনসিপি প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

এবার নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬

আরো

সম্পর্কিত খবর