Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে এই সংবর্ধনা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এ সময় ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বাস করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন উচ্চতায় পৌঁছে যাবে। নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান এবং এর পরপরই তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর