Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর রায়েরবাগে ছুরিকাঘাতে ছাত্রশক্তি নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কদমতলী থানার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-আহবায়ক জানভীর ইব্রাহিম(২২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কদমতলীর রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায় পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় জানভীরকে তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীরের বাসা শনিরআখড়া গোয়ালবাড়ি মোড়ে। সে কদমতলী থানার ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-আহবায়ক। এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির অনার্সের প্রথম বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জানভীর রায়েরবাগে তার আপার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে আসে। এ সময় অন্ধকারের ভেতর তিন থেকে চার জন পেছন থেকে তার ডান কাঁধের পিছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থোকে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কে বা কারা জানভীরকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত জানভীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান কাঁধে ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর