Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৫:৫০

খুলনার দিঘলিয়া থানা। ফাইল ছবি

খুলনা: খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা মো. নাসিমুল করিমকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন নাসিমুল করিম। এ সময় মোটরসাইকেলে দুজন সেখানে আসেন। তার নাসিমুল করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে দ্রুত পালিয়ে যান। পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ নাসিমুল করিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর