Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জুবাইদা রহমান ও জাইমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯

জাতীয় সংসদ ভবনে এসেছেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সংসদ ভবনের শপথ কক্ষে তারা সরাসরি অনুষ্ঠান উপভোগ করেন।

এদিন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলনের একজন সদস্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর