Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের আসনে মনোনয়ন পাচ্ছেন জায়মা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩

জায়মা রহমান।

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।

জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটি আসনে বিজয়ী হন। নিয়ম অনুযায়ী একজন একটি আসন রাখতে পারবেন। সে কারণে তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেছে। শিগগিরই এই আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সিনিয়র নেতা সারাবাংলাকে বলেন, বগুড়া-৬ আসনে জায়মা রহমানকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর