Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো জুলাই যোদ্ধা আ.লীগের হাতে খুন হলে দায় বিএনপির: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: কোনো জুলাই যোদ্ধা আ.লীগের হাতে খুন হলে দায় বিএনপির বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

সারজিস আলম লিখেছেন, নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের লক্ষ্যে বিএনপি মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন সমঝোতা করেছে।বিএনপি যখন বুঝতে পেরেছে এককভাবে জাতীয় নির্বাচনে জেতা সম্ভব নয়, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। প্রতিটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করে তাদের অপরাধ থেকে মুক্তি ও জামিন করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারজিসের দাবি অনুযায়ী, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একটি অংশ এবং দেশি-বিদেশি কিছু এজেন্টের সমন্বিত ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমেই বর্তমান সরকার গঠিত হয়েছে।

‘যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই দলের মনোনীত রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহিদ বীরদের শ্রদ্ধা জানানো প্রকৃতপক্ষে শহিদদের সঙ্গে মশকরা করার শামিল।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে দল তারেক রহমানকে ১৭ বছর নির্বাসনে রেখেছিল এবং বেগম জিয়াকে কারারুদ্ধ করে শারীরিক ক্ষতি সাধন করেছিল, বিএনপি এখন সেই আওয়ামী লীগকেই পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।

তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে সারজিস আলম বলেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হন, তবে তার দায় জনাব তারেক রহমানকেই নিতে হবে। এমনকি জুলাই অভ্যুত্থানের কোনো সহযোদ্ধা যদি আবার আওয়ামী লীগের হাতে আক্রান্ত বা খুন হন, তবে তার দায়ভারও বিএনপি ও তারেক রহমানের ওপর বর্তাবে।

বর্তমান রাজনৈতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে সারজিস আলম তার পোস্টের শেষে লিখেছেন, জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

যে বুথে মৃত মানুষের সাথে কথা বলা যায়!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর