Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রস্তুতি ম্যাচে সাইফ হাসানের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ এক অপরাজিত সেঞ্চুরি করেছেন অনেকদিন অফ ফর্মে থাকা সাইফ হাাসন।

ইনিংসের সূচনা করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সাইফ। খেলেছেন ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস। অনেকদিন ধরে অফ ফর্মে থাকা সাইফের জন্য নিউজিল্যান্ড সিরিজটা অগ্নিপরীক্ষা। সিরিজ শুরুর আগে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন সাইফ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ‘এ’ টিম ও ‘বি’ টিম দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। সাইফ হাসানের সেঞ্চুরিতে আগে ব্যাটিং করতে নামা ‘এ’ দল তুলেছে ২৯২ রান।

বিজ্ঞাপন

আগে ব্যাটিং করতে নামা ‘এ’ টিমের শুরুটা ভালো হয়নি অবশ্য। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৭ রান করে ফিরেন। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ১২ এবং লিটন কুমার দাস ৯ রান করে আউট হয়েছেন। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়তে থাকেন সাইফ।

মিডল অর্ডারে তাকে দারুণ সঙ্গ দেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব। হৃদয় করেন ২৫ রান, আর আফিফের ব্যাট থেকে আসে ৩৪ রান। তাদের সঙ্গে জুটি গড়ে ইনিংসকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সাইফ।

শেষ দিকে ঝড়ো ক্যামিও খেলেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। মিরাজ ১২ বলে ২০ রান এবং তানজিম ১৩ বলে ২৭ রান করে দলের রান দ্রুত বাড়িয়ে দেন। যাতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে ‘এ’ টিম। সাইফ ১৩৮ বল খেলে ৬টি চার ৮টি ছক্কায় ১৩৩ রানে অপরাজিত ছিলেন।

‘বি’ টিমের হয়ে বোলিংয়ে দুইটি করে উইকেট নেন এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন। এছাড়া একটি করে উইকেট পান সৌম্য সরকার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর