Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে আল্লাহর সাহায্য চাইলেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে আল্লাহর সাহায্য কামনা করলেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইয়েড পেজে তিনি লেখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল- হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।

নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো- হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

হে রব্বুল আলামীন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও। আমীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর