Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১০:৪৪ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১০:৪৮

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। দলটির মিডিয়া বিভাগ মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় আসেন পল কাপুর। মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে তিনি রাজধানীতে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে তার।

সফরের শেষদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর