Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল-আরাফাহ ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২০:৩০

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগে সদস্য (রুকন), বিশিষ্ট লেখক, গবেষক মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ মার্চ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের ইমামতিতে জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে মরহুমের মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

উল্লেখ্য, রোববার (৮মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম খান ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর