ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ ভবনে দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউয়ের ফুটপাথে মানববন্ধন করছেন এনসিপি নেতারা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপি নেতা সাবেক অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও সরোয়ার তুষারের নেতৃত্বে কয়েকজন এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা এই মানববন্ধন করছেন। তাদের সবার হাতে প্লেকার্ড রয়েছে।
প্লেকার্ডে লেখা রয়েছে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
এদিকে তাদের পাশে আরও কয়েকজন শ্রমিক মানববন্ধন করছেন। তারা বলছেন এই সংসদে শ্রমিকদের কোনো প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়নি। সংসদে শ্রমিকদের প্রতিনিধি নেওয়ার জন্য তারা মানববন্ধন করছেন।