Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসের মতো নেতার সুস্থতা অত্যন্ত জরুরি: আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৯:১৭

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

ঢাকা: রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ ও সাহসী নেতার সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা–এ অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা আব্বাস এদেশের একজন জনপ্রিয় নেতা এবং রাজপথের লড়াকু সৈনিক, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশেষ করে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের কাছে মির্জা আব্বাস একজন অনুপ্রেরণার প্রতীক। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে থেকে তার প্রতিবাদ ও সংগ্রাম রাজনৈতিক কর্মীদের কাছে সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।

আখতার হোসেন বলেন, আজ যখন দেশে গণতন্ত্র সংকটাপন্ন এবং মানুষের কথা বলার অধিকার সংকুচিত হয়ে পড়েছে, তখন মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ ও সাহসী নেতার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তার অস্ত্রোপচার সফল হোক এবং তিনি দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসুন এই কামনা করছি।

তিনি জানান, মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন যার যার অবস্থান থেকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন, যাতে তিনি আবারও রাজপথে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর