Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ পালনে সৌদি আরবে গেলেন মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১১:৩৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করে ওমরাহ্ আদায় করবেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ তার এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন সে জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর