Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা বিক্রেতা নানি-নাতনির জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ০০:০২

চা বিক্রেতা নানি-নাতনিকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানি’র জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় (১৭ মার্চ) রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা এই উপহার নিয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন– সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানীর জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। পরে ওই জায়গায় ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর