Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৭:৩০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতে আটক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা, তবে তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার।

ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।

৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে- জানিয়ে তিনি বলেন, ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

বিজ্ঞাপন

ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও পাল্টা হামলার কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যদি জীবনের ঝুঁকিতে পড়েন, তবে তাদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি আছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী।

তিনি বলেন, আজকে (২৪ মার্চ) পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, তারা নিরাপদে আছেন। তারা সেখানে অনিরাপদে নেই। তেহরান মিশনের সাথে সর্বদা তাদের যোগাযোগ আছে। তারা যদি কোনো জীবনের ঝুঁকিতে থাকে, তাহলে অবশ্যই আমরা ফিরিয়ে আনব।

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বারবার বলে আসছে যুদ্ধ বন্ধ হোক এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সবার ফেরত আসা সম্ভব নয়। তবে যারা আসতে আগ্রহী তারা যেন আসতে পারেন, সেজন্য কাজ করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর