Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গণভোটের রায় কার্যকরের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৩:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: গণভোটের রায় কার্যকর করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ ও সেমিনারের মাধ্যমে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মগবাজার আলফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, জনগণ গণভোটের পক্ষে যে রায় দিয়েছে, জনগণকে সাথে নিয়েই আমরা সেই রায় কার্যকরের দাবি যেকোনো মূল্যে আদায় করে ছাড়বো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহতভাবে পালন করে যাব।

ঘোষিত কর্মসূচি হলো- জনসচেতনতা বৃদ্ধির জন্য আগামী ৯ এপ্রিল বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। ৯ এপ্রিল থেকে এক সপ্তাহ এই গণসংযোগ ও লিফলেট বিতরণ সারাদেশে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

এরপর ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ, ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপর ১৩ এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এভাবে দাবি নিয়ে পর্যাক্রমে জনগণের কাছে যাওয়া হবে। গণভোটে জনগণের যে রায় সেই দাবি জনগণকে সাথে নিয়ে আদায় করা হবে।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে