Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতায় এসে বিএনপি ছাত্র-জনতার রক্তের কথা ভুলে গেছে: নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৪:২৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৪:৩৮

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় আসার পর ছাত্র-জনতার রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও এই সরকার তা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যারা ছাত্র জনতার ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ক্ষমতায় আসার পর বর্তমান বিএনপির সরকার জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে। যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হবে না। আমরা রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে। অন্তর্বর্তী সরকারের জরুরি ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগে স্বাধীনতা অধ্যাদেশসহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার কমিটমেন্ট থাকা সত্ত্বেও সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে। তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে। তাদেরকে অচিরে এর জবাব দিতে হবে।

এ সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর