Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৩:৪০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:৫১

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। নতুন নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে এটিই প্রথম দল ঘোষণা। গত সিরিজের দল থেকে এই সিরিজের দলে কোনো পরিবর্তন নেই।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা দলটিকেই হুবহু রাখা হয়েছে। ফলে আবারও সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার আফিফ হোসেন। একই সঙ্গে আগের সিরিজে একাদশে সুযোগ না পাওয়া সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন এবং তানভীর ইসলামরাও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

বিজ্ঞাপন

দলের নেতৃত্বে থাকছেন যথারীতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ব্যাটিং বিভাগে রয়েছেন তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। অলরাউন্ড ও স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেনসরা।

পেস আক্রমণে আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন নাহিদ রানার মতো গতিময় পেসার।

নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামমে ১৭ ও ১৯ এপ্রিল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর