Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০২

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৭:১৮ | আপডেট: ২ মে ২০২৬ ১৭:২৫

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি দেখতে মিরপুর স্টেডিয়ামে দর্শক উপস্থিতি কানায় কানায় পূর্ণ। কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি দর্শকরা! একে তো বৃষ্টির উপদ্রব। তার ওপর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টা হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত। সে হিসেবে সিরিজ জিততে আজ ম্যাচ জিততে হবে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংটা হলো একদমই বাজে।

বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল অনেক সময়। পরে ২০ ওভারের বদলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। বৃষ্টির আগে ৩৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। বৃষ্টি থেমে নতুন করে খেলা শুরু হলে সেই ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।

বিজ্ঞাপন

১৭ বলে ৩টি চার ১টি ছয়ে দারুণ খেলতে থাকা লিটন দাস বৃষ্টির পর পরই ফিরেছেন ২৬ রানে। একবার ‘জীবন’ পেয়েও ২৪ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৩ রান করা তাওহিদ হৃদয়ই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। এরপর দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি আর কেউ। লিটন-হৃদয় ছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল ১ জন, ওপেনার সাইফ হাসান (১১ বলে ১৬ রান)।

১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৪.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০২ রানে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর