Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২২:৫৮

একে পার্টির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ঢাকা: বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) মধ্যে রাজনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে একটি ‘পার্টি-টু-পার্টি’ সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্কের একে পার্টি।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে আয়োজিত ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’র সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব উত্থাপন করেন একে পার্টির ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান জাফের সিরাকায়া।

বিজ্ঞাপন

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকের শুরুতে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং উভয় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ককে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দ্বিপাক্ষিক বন্ধন আরও গভীর করতে এই সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা পালন করবে।

আলোচনা শেষে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এই ধরনের সমঝোতা স্মারক সইয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্কের প্রভাবশালী এই রাজনৈতিক দলটি। বৈঠকে সমঝোতা স্মারক ছাড়াও উভয় দলের মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিনিময় বা ‘পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট’ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর