ঢাকা: হাম আক্রান্ত রোগীদের দেখতে রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি শিশু হাসপাতালে ঘুরে-ঘুরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন এবং যাবতীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।