Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

স্টাফ করেসপন্ডেট
১৮ এপ্রিল ২০২৬ ২১:৩৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১০:০৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাইল ছবি

ঢাকা: রোববার (১৯ এপ্রিল) জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এনসিপির ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর