Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২২:৪৯

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: চীনের সরকারের আমন্ত্রণে সফরে গিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী।

বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিদায়লগ্নে রাষ্ট্রদূত ও বিএনপি মহাসচিবের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর