Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাহবাগে ‘মব’ সৃষ্টির ঘটনায় জাগপা ছাত্র কাফেলা’র নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৫:৪১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতা এ বি জোবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও অমানবিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাগপা ছাত্র কাফেলা।

এক যৌথ বিবৃতিতে জাগপা ছাত্র কাফেলার সভাপতি (জুলাই যোদ্ধা) আব্দুর রহমান ফারুকী এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘যে স্থানটি একজন নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা, সেই থানার ভেতরেই যদি একজন ছাত্রনেতা হামলার শিকার হন, তবে তা কেবল আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতাই নয়—বরং রাষ্ট্রের ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটক অবস্থায় তাদের ওপর যে ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, তা সম্পূর্ণ অমানবিক, লজ্জাজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।’

অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে এবং এর সঙ্গে জড়িত সকল দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে থানাসহ সকল নিরাপত্তা প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে