ঢাকা: গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকার শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
আহত এই শিক্ষার্থীকে দেখতে রোববার ( ২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান। তিনি কিছু সময় আহত শিক্ষার্থী শিবির নেতা আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন এবং পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা চেয়ে দোয়া করেন।
এসময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, আশরাফুল ইসলাম চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর শিক্ষার্থী।