Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নয়াপল্টনে বিএনপি’র শ্রমিক সমাবেশ আজ, থাকছেন তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:২৪

ঢাকা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে রাজধানীতে তার প্রথম জনসভা, যা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশকে সফল করতে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বিপুল সংখ্যক শ্রমিক এবং দলীয় নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং সমাবেশকে কেন্দ্র করে ঐ এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর