Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাম’ চিকিৎসায় এনসিপি’র হেল্পলাইন চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:০৬

ঢাকা: ‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসা ও জরুরি সেবা সহজ করতে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন সেবা চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। আক্রান্ত রোগী ও তাদের পরিবারের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, এনএইচএ’র আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে।  হেল্পলাইনের মাধ্যমে নির্দিষ্ট হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবার জন্য ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০) নিয়োজিত রয়েছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সহায়তার জন্য ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০) দায়িত্ব পালন করবেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলামের (০১৫৪০৭৫২৪৮৭) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকার জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এছাড়া ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং মিরপুর-২ এলাকার ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (০১৬৭৬৫৬৫১১৮) রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. মো. আব্দুস সালাম বলেন, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আক্রান্ত পরিবারগুলো যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা পায় তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এই উদ্যোগের মাধ্যমে হাম আক্রান্ত শিশুদের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।