Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থীর বাসায় বিরোধীদলীয় নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৮:১৫

ঢাকা: গত ৩১ মে চীনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজি’র বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসভবনে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বাদ জুমা রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় অবস্থিত তাদের ওই বাসায় যান তিনি।

এ সময় তিনি নিহতের মা-বাবা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তিনি মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি আহত অপর বাংলাদেশি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজি’র বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শ নিহত হন এবং অপর একজন বাংলাদেশি শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর