Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবীগঞ্জে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ০২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা আক্তার হোসেন নিউটনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাতে দেবীগঞ্জ বাজারের মেসার্স লাবনী স্টোর থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। আক্তার হোসেন নিউটন দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার মৃত আলাবক্সের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন আক্তার হোসেন নিউটন। সরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে জেলা পরিষদের সদস্য পদ থেকে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাড় সড়কে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। এঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১০০০ থেকে ১২০০ লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সারাবাংলা/পিটিএম