Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
‎
‎সোমবার (৫ মে) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি।
‎
‎পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
‎
‎প্রকাশিত সূচিতে বলা হয়েছে ২০ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। যা পর্যায়ক্রমে চলবে আগামী জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত।
‎
‎প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
‎
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো