Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ০২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা নাপতি বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা বাগেরহাট জেলার যাত্রাপুর এলাকার চাঁপাতলা গ্রামের শেখ আ. জলিলের ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে বাগেরহাট সদরে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় মাসুদ রানা খুলনা থেকে অফিসের মিটিং শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার উদ্দেশে রওনা হন। পথে নাপিত বাড়ি মোড়ে পৌঁছলে সড়কে পড়ে থাকা শিশু গাছের অংশের সঙ্গে মোটরসাইকেলের সজোড়ে ধাক্কা লেগে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রূপসার রেভা. আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ শহরের কোনো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম