Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়াকাটায় পর্যটককে অবরুদ্ধ রেখে মারধর, যুবদল সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে অবরুদ্ধ রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) জেলা যুবদলের উপদফতর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার (৫ মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড-এ একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পরের দিন সকালে পুলিশ তুহিনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার সঙ্গে কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মো. বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়ে বহিষ্কার করেন পটুয়াখালী জেলা যুবদলের নেতারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি