Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: এহসানুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই।

শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ডে’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, প্রকল্প ও দক্ষতাকে প্রশংসা করেন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সমাধানে আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে। তিনি সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, সম্মাননীয় অতিথি হিসেবে দক্ষিণ কোয়িার সোল গেটওয়ে করপোরেশনের বাংলাদেশ প্রেসিডেন্ট ও সিইও জে কে মুন, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমাদের গবেষণার জন্য ফান্ডের সল্পতা আছে। কিন্তু কাজ করতে আগ্রহী হলে কোনোকিছুই প্রতিবন্ধকতা হয় না। শিক্ষার্থীদেরকে এ. আই প্রযুক্তির ওপর গবেষণা করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে চাকরির কোনো অভাব হবে না।’

স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. এস.এম মোস্তফা আল মামুন। ভোট অব থ্যাংকস প্রদান করেন ইভেন্ট অর্গানাইজিং চেয়ার ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো