Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবন দিয়ে ৬২ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরা সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ মে) বিকেলে সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, ‘পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’

তিনি আরও বলেন, ‘‘জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে।’’

বিজ্ঞাপন

এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, ‘বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ তারা নেবেন। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।’

অন্যদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো