Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১০ মে ২০২৫ ১৭:৪১

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) রাজেশ, তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগড় নীড়ে ওঠেন। সকাল দশটার দিকে তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো