Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আম পাড়া নিয়ে প্রতিপক্ষের হামলা, মাদরাসা শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: জেলার মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম(৩২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম উপজেলা চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন মেয়ে সন্তানের বাবা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশি শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজনসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা (২৮) সহ পাঁচজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মনোহরদী থানার উপ পরিদর্শক(এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।