Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আক্রমণাত্মক মন্তব্য করায় হাইকোর্টের উষ্মা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৫:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট শুনানির পর আদালতকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এতে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ মে) রিটের আদেশ ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘আদেশের আগে আমার ব্রাদার জাজ কথা বলবেন। তিনিই আদেশ ঘোষণা করবেন।’

পরে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বলেন, ‘গতকাল শুনানি শেষ হওয়ার পর কোনো একজন আদালতের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এটি আমাদের নজরে এসেছে।’

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘ক্লায়েন্ট আসবে-যাবে। বার-বেঞ্চ থাকবে। পরে বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘তৃতীয় পক্ষ বা অপরিচিত বা সিজনাল কেউ বলতে পারে। তবে যেই বলুক তার পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইছি। এরপর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী আদেশ ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

এদিন ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। ফলে মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সারাবাংলা/আরএম/এমপি