Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিল ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৭:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে (২৬) মারুফ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকালে সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক লুৎফর রহমান।

তানজিল টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার মৃত মীর নুরুল হক কামালের ছেলে।

পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারুফ হত্যা মামলায় মীর ওয়াছেদুল হক তানজিলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন সদর থানা পুলিশ। পরে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২১ মে) রাতে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার সকালে তানজিলকে টাঙ্গাইল কোর্টে হাজির করার আগেই কোর্ট চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এরপরেও তানজিলকে কোর্টে হাজির করার সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলার শিকার হন তিনি। এ ছাড়া তাকে দেখতে আসা তার মামাতো ভাই শাহেদ আল শাফি ব্যাপক মারধরের শিকার হন। একপর্যায়ে শাফি নিজের জীবন বাঁচাতে কোর্ট চত্বরের গারদ খানায় আশ্রয় নেয়। এ সময় কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনার তৈরি হয়।

এ ছাড়া বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তানজিলের ফাঁসির দাবিতে সকাল থেকে বিভিন্ন স্লোগানে স্লোগানে কোর্ট চত্বর মুখরিত করে রাখেন।

সারাবাংলা/এইচআই