Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তালিকা আগেই প্রকাশ করা উচিৎ ছিল— সেনাবহিনীকে নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা যদি আগেই প্রকাশ করা হতো তাহলে জনমনে শঙ্কা তৈরি হতো না। সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না।

শনিবার (২৪ মে) দুপুর ১২টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা দেখেছি সেনাবাহিনীর সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক তৈরি হয়। ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি। এইসব ঘটনা কিন্তু কখনোই আমাদের জন্য বা কোন প্রতিষ্ঠানের জন্য এমন কি সেনাবাহিনীর জন্য ভালো কোন ফলাফল নিয়ে আসেনি।’

বিজ্ঞাপন

নাহিদ বলেন, ‘আমরা সবাই প্রত্যাশা করবো, যে যার দায়িত্ব যার যেটা কাজ সে যেন সেটা সঠিকভাবে পালন করেন। বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। মানবতাবিরোধী অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। যে সব সেনা অফিসারের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে অনেকেই গ্রেফতার হয়নি, বা কি অবস্থায় আছে আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘এই সমস্ত বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনী নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি আস্থার জায়গাটা পাবে।’

সারাবাংলা/এফএন/এমপি