Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিলের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে বাড়ির পাশে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ি পৌরসভার বৈরী-হরিণামারী মহল্লার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ বৈরী-হরিণামারী মহল্লার শফিকুল ইসলামের ছেলে ও লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। এসময় তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু  দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর