Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আল নাসর ছেড়ে কোথায় যাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ফেসবুক পোস্টেই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ঝড়। আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেসবুক স্ট্যাটাসের পরেই জোরেশোরে উঠেছে গুঞ্জনটা। রোনালদো কি তাহলে শেষ পর্যন্ত আল নাসর ছেড়েই দিচ্ছেন?

তিন মৌসুম আগে জুভেন্টাস ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। গোলের বন্যা বইয়ে দিলেও জিততে পারেননি একটি শিরোপাও। এই মৌসুমেও প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। তবে সব টুর্নামেন্টেই হতাশ হতে হয়েছে তার দল আল নাসরকে।

কিছুদিন আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক সাক্ষাৎকারের পর গুঞ্জনটা উঠেছিল। ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপের আগেই আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো।

বিজ্ঞাপন

গত রাতে রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।’

রোনালদোর এই পোস্টের পর থেকেই চলছে নানা আলোচনা। রোনালদো কি তাহলে সত্যিই আল নাসর ছাড়ছেন? ৩ মৌসুমে কোনো শিরোপার স্বাদ না পাওয়া রোনালদো যদি আল নাসর ছেড়ে দেন, তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে? ক্লাব বিশ্বকাপের আগেই কি তাহলে নতুন কোথাও যাচ্ছেন তিনি?

রোনালদো শেষ পর্যন্ত কোথায় যাচ্ছেন, সেটা জানার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ফুটবল ভক্তদের। আগামী ১৪ জুন ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন রোনালদো।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো