Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

জানা গেছে মাহমুদুলের বাবার বাবার নাম মৃত জামাল উদ্দীন । আহত মাহমুদুল মিরপুর ৪ নম্বর লেন, ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন।

গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। আহত ব্যক্তি জানায়, তার বর্তমান বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে ৬জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পথ রোধ করে । তারা আমার কাছে টাকা দাবি করে টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমান আমার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনরা অভিযোগ করেছেন, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো