Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপি’র তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদারে নতুন ব্রিফিং সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ০৯:২১

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা : তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন একটি ব্রিফিং সেল গঠন করেছে। কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে গঠিত এই সেলে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল মাহমুদ।

রোববার (১ জুন) রাতে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (ঢাকা) সাঈদ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিং সেলের সদস্য হিসেবে আছেন তাহসীন রিয়াজ ও সৈয়দা গুলিয়া দোলা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো