Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা ডেম্বেলে, সেরা তরুণ ফুটবলার ডুয়ে

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৫ ১০:৫২

ডেম্বেলে ও ডুয়ের হাতে উঠল দুই বড় পুরস্কার

গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তারা। সেই পিএসজির হাতেই উঠল এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে টুর্নামেন্টের বর্ষসেরা ফুটবলার ও সেরা উদীয়মান ফুটবলারের খেতাবটাও জিতেছেন পিএসজির উসমান ডেম্বেলে ও ডিজিরে ডুয়ে।

পিএসজির অবিশ্বাস্য এক মৌসুমের নায়ক ডেম্বেলে। এবারের মৌসুমে ১৫ ম্যাচে করেছেন ৮ গোল। একই সঙ্গে তার পা থেকে অ্যাসিস্ট এসেছে ৬টি। এই আসরে পিএসজির সর্বোচ্চ গোলদাতা তিনি।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে এই আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ডেম্বেলে। এর আগের তিন মৌসুমে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও করিম বেনজেমা।

বিজ্ঞাপন

ডেম্বেলের মতো পিএসজির ১৯ বছর বয়সী ডুয়েও ছিলেন অবিশ্বাস্য ফর্মে। তরুণ এই ফুটবলার ১৬ ম্যাচে করেছেন ৫টি। তার পা থেকে এসেছে ৫ অ্যাসিস্ট।

ডুয়ে নিজের সেরা খেলাটা খেলেছেন ফাইনালেই। ইন্টারের বিপক্ষে জোড়া গোল করে দলের শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। আর এই সুবাদেই টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে আগের তিন মৌসুমে সেরা উদীয়মান ফুটবলার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, পিএসজির খাভিচা কাভারাৎস্খেলিয়া ও রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো