Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১১:০২

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ৫ আগস্টের পর সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ে তার এক আত্নীয়র বাড়িতে আত্নগোপনে ছিলেন তিনি।

রোববার (১জুন) বিকেলে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা রুমীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা রয়েছে। তাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো